জলঢাকা,(নীলফামারী) প্রতিনিধিঃ

পবিত্র মাহে রমজানে ইফতারি ও তারাবীর নামাজের সময় মাদক পাঁচার করছেন মাদক ব্যবসায়ীরা। গত সোমবার (১লা এপ্রিল) তারাবির নামাজ চলাকালীন সময়, নীলফামারীর জলঢাকা উপজেলার বালাগ্রাম ইউনিয়নের, দুন্দিবাড়ী ও চাওড়াডাঙ্গী এলাকার তিস্তা ক্যানেলের রাস্তা থেকে ১শ ৮০পিচ ফেন্সিডিল ও একটি মটরসাইকেল সহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। আটককৃত ব্যক্তি হলেন ডিমলা উপজেলার উত্তর সোনাখুলি মিলন পাড়া এলাকার প্রয়াত ফয়েজ উদ্দিনের ছেলে মাদক সম্রাট মইনুল হক।
বিষয়টি নিশ্চিত করে জলঢাকা থানা অফিসার ইনচার্জ মুক্তারুল আলম জানান, জেলা পুলিশ সুপার নীলফামারী জেলাকে মাদক জিরো টলারেন্স করার অঙ্গীকার নিয়েছেন। তারই দিক নির্দেশনায় এ উপজেলাকে মাদকমুক্ত করতে আমার উপর অর্পিত দায়িত্ব পালন করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version