Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

ডিমলায় ভারতীয় গরু উদ্ধার

রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

নীলফামারীর ডিমলায় ভারত থেকে চোরাকারবারির মাধ্যমে আসা তিনটি ভারতীয় বলদ গরু উদ্ধার করেছে ডিমলা থানা পুলিশ।

গতকাল রবিবার (৩১ মার্চ)রাতে উপজেলার পশ্চিম ছাতনাই ইউনিয়নের ৪নং ওয়ার্ডের ঠাকুর পাড়া সীমান্ত এলাকা দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় ডিমলা থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু রেখে পালিয়ে যান চোরাকারবারিরা। পরে টহলরত পুলিশ সদস্য এসব গরু উদ্ধার করে ডিমলা থানায় নিয়ে আসে।

থানা সূত্র জানা যায়, ডিমলা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তার নির্দেশে এসআই হাবিবুর রহমান ও এসআই ইমরানের নেতৃত্বে প্রতিদিনের মত মাদকদ্রব্য, চোরাচালান রোধ, গ্রেপ্তারি পরোয়ানা তামিল করাকালীন সময় রবিবার রাত থেকে সোমবার ভোর পর্যন্ত সীমান্তের ওই এলাকায় ডিমলা থানা পুলিশ অভিযানে ও টহলে ছিল।

চোরাকারবারিরা ভারত থেকে তিনটি গরু নিয়ে ঠাকুরপাড়া সীমান্ত দিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় ডিমলা থানা পুলিশের উপস্থিতি টের পেয়ে গরু রেখে পালিয়ে যান চোরাকারবারিরা। পরে টহলরত পুলিশ সদস্য এসব গরু উদ্ধার করে ডিমলা থানায় নিয়ে আসে।

ডিমলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবাশীষ রায় বলেন, যে কোন পাচার বা চোরাকারবারি ধরতে সীমান্ত এলাকায় নিয়মিত টহল দেওয়া হয়। রবিবার রাতে ঠাকুরপাড়া সীমান্ত এলাকায় পাচারের সময় ভারতীয় তিনটি গরু উদ্ধার করা হয়েছে। নিয়মানুযায়ী উদ্ধারকৃত গরু জব্দ তালিকা করে আদালতের নির্দেশনায় পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

Exit mobile version