শনিবার, অক্টোবর ৩

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে একটি মিষ্টির দোকানসহ দুইটি প্রতিষ্ঠানে জরিমানা করেছে ভোক্তা অধিদপ্তর মৌলভীবাজার জেলা কার্যালয়।

বুধবার (২৭ মার্চ) শ্রীমঙ্গল উপজেলার হবিগঞ্জ রোড, স্টেশন রোডসহ বিভিন্ন জায়গায় অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

জেলা ভোক্তার সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম এর নেতৃত্বে পরিচালিত অভিযানে সহযোগিতা করে শ্রীমঙ্গল থানা পুলিশের একটি দল।

অভিযানে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য তৈরি ও সংরক্ষণ করা, খাদ্য পণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ করাসহ বিভিন্ন অনিয়মের দায়ে হবিগঞ্জ রোডে অবস্থিত শ্যামা সুইটমিট এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা, স্টেশন রোডে অবস্থিত শাহ হোটেল এন্ড রেস্টুরেন্টকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়।

এ ব্যাপারে ভোক্তা অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, অভিযানে মোট ২টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২০ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়। নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য মূল্যে প্রাপ্তি এবং নিরাপদ খাদ্য প্রাপ্তির নিশ্চিতকরণে ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের তদারকি কার্যক্রম চলমান থাকবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version