কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
স্বাধীনতা দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলার  কমলগঞ্জ উপজেলার মাধবপুর ইউনিয়নের পাত্রখোলা চা বাগানের যুব ফোরামের আয়োজনে ও পাবলিক লাইব্রেরী পাত্রখোলার সহযোগিতায় মুক্তি সংগ্রামের ১০০টি আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়।

মঙ্গলবার(২৬ মার্চ)সকাল ৯টায় পাত্রখোলা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক প্রদীপ পাল এ প্রদর্শনীর উদ্বোধন করেন।এসময় উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা গৌরাঙ্গ দেব নাথ,আস্থা প্রকল্পের কোঃঅর্ডিনেটর হাসান তারেক, ফিল্ড অফিসার মনিরুল হক,মৌলভীবাজার চা জনগোষ্ঠি আদিবাসী ফ্রন্টের কোঃঅর্ডিনেটর জীহান মান্দ্রাজী,পাত্রখোলা পাবলিক লাইব্রেরীর সদস্য  সঞ্জিত কৈরি, রুম্পা গোয়ালা, সন্দীপ মান্দ্রাজী, রাজন গোয়ালা, শিউলি গোয়ালা, ঈতিষা কৈরি, ও যুব ফোরামের সদস্য লাকি পানিকা, গীতা মান্দ্রাজী, বাবুল মান্দ্রাজী প্রমূখ।
দিনব্যাপী এ চিত্র প্রদর্শনীতে দেখতে বিভিন্ন শ্রেণী পেসার মানুষের পদচারন ছিল লক্ষনীয়।
পাত্রখোলা চা বাগান পাবলিক লাইব্রেরীরর  প্রতিষ্ঠাতা ও পরিচালক  লিটন গঞ্জু বলেন, আমরা প্রতিবছর ২৬শে মার্চ পালন করলেও এবার একটু আলাদা করে ২৬শে মার্চ উদযাপন করলাম, এই প্রথমবার যুব ফোরাম কমলগঞ্জের আয়োজনে ও পাবলিক লাইব্রেরি পাত্রখোলার সহযোগিতায় এই প্রদর্শনীটি করতে পেরে আমরা  আনন্দিত। সকল বয়সের লোক প্রদর্শনী দেখতে  আসছে এটি দেখে আমাদের ভাল লাগছে এবং অনুপ্রাণীত হয়েছি, আগামীতে এ চিত্র প্রদর্শণীর ধারাবাহিকতা অক্ষুন্ন রাখতে সকলের সহযোগিতা চান।তিনি জানান মুক্তিযোদ্ধের আলোকচিত্র  প্রদর্শনীর মাধ্যমে বর্তমান প্রজন্ম মুক্তিযোদ্ধের বিষয়ে অনেক কিছু জানতে পারছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version