সুনামগঞ্জ প্রতিনিধি::
পবিত্র মাহে রমজান উপলক্ষে শতাধিক গরিব ও দুঃস্থ মানুষের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে।

রবিবার বিকেলে ছাতক উপজেলার চেচান গ্রামে মরহুম হাজী সানুর আলী তালুকদার ওয়েলফেয়ার ট্রাস্ট ইউকের উদ্যোগে এ সহায়তা প্রদান করা হয়। সহায়তা তুলে দেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন।

এর আগে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন, প্রধান বক্তার বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মাহবুবুল হাছান শাহীন, ছাতক উপজেলা পরিষদের চেয়ারম্যান ফজলুর রহমান, ছাতক থানার ওসি শাহ আলম। এসময় জেলা আওয়ামী লীগের উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক শুভ বণিক, জেলা ছাত্রলীগের উপ-ধর্ম বিষয়ক সম্পাদক দীপ্ত দাস তন্ময় সহ স্থানীয় আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Share.

Md. Tanvir Ahmed, journalist by profession. He joined The Mail BD.com on January 10, 2021 as Tahirpur Upazila Correspondent of Sunamganj District. Later he was promoted as district Correspondent. Currently he has served as Sunamganj district Correspondent.

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version