পলাশবাড়ী(গাইবান্ধা)প্রতিনিধিঃ নারী শিশু নির্যাতন আইনের মামলায় বিজ্ঞ আদালতে চার্জ গঠন হওয়ায় গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলার ৪নং বরিশাল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রফিকুল ইসলাম (সাংবাদিক)’কে সাময়িকভাবে চেয়ারম্যান পদ হতে অবহ্যতি প্রদান করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের এক পত্রে তাকে ( ২১ মার্চ) বৃহস্পতিবার এ সাময়িক অব্যহতি প্রদান করা হয়। এ বিষয়টি নিশ্চিত করেছেন গাইবান্ধা স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক শরিফুল ইসলাম ।

স্থানীয় সরকার বিভাগের এক আদেশে সাময়িক অব্যহতি প্রাপ্ত বরিশাল ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম (সাংবাদিক) উপজেলার বরিশাল ইউনিয়নের ভগবানপুর গ্রামের মৃত তমিজ উদ্দিন ওরফে ফেলো মাহমুদের ছেলে।

উল্লেখ্য, বিয়ের প্রলোভন দেখিয়ে দীর্ঘদিন ধর্ষন করার অভিযোগে নারী শিশু নির্যাতন আইনে গত (৬ অক্টোবর) ২০২১ ইং তারিখে পলাশবাড়ী থানায় মামলা নং-০৯/ ৬-১০-২০২১ মামলাটি দায়ের করেন পলাশবাড়ী উপজেলা তাঁতীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদক নাসিমা খাতুন। তিনি পলাশবাড়ী উপজেলার বরিশাল ইউনিয়নের বাসিন্দা।।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version