রিয়াদ ইসলাম জলঢাকা প্রতিনিধি:

নীলফামারীর জলঢাকা উপজেলা জাতীয় সাংবাদিক সংস্থা’র প্রস্তুতিমূলক সভা ও সকল সদস্যদের নিয়ে ১০ তম রোজার ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সভাপতি রবিউল ইসলাম রাজ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জাতীয় সাংবাদিক সংস্থা’র সাধারণ সম্পাদক আব্দুল মালেক। আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনালি ব্যাংকের সিনিয়র কর্মকর্তা আলহাজ্ব রেজাউল হক,প্রেসক্লাবের সদস্য এন আই মানিক। এসময় উপস্থিত ছিলেন জাতীয় সাংবাদিক সংস্থা জলঢাকা উপজেলা শাখার সাধারণ সম্পাদক রিয়াদ ইসলাম, সহ-সভাপতি এমদাদুল হক সাজু, সাংগঠনিক সম্পাদক আল ইকরাম বাবু চিশতি, ক্রিয়া সম্পাদক তারাজুল ইসলাম, সদস্য আশিষ বিশ্বাস, হারুন-অর-রশিদ, ভবদিশ রায়,শান্ত ইসলাম সহ সকল সদস্যবৃন্দ। প্রস্তুতি সভায় গুরুত্বপূর্ণ বিভিন্ন বিষয়ে আলোকপাত করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version