স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোরে নিয়োগ বাণিজ্যের জের ধরে যশোর জেলার মনিরামপুর উপজেলার তাজপুর মাধ‍্যমিক বিদ‍্যালয়ের সভাপতি শাহাজান কবিরকে হত‍্যার উদ্দেশ্যে ভাড়াটিয়া বাহিনী গুরুতর জখম করেছে।

আজ বৃহস্পতিবার (২১শে মার্চ) বিকেলে উপজেলার গলদা তেতুলতলা নামক স্থানে পৌঁছালে ৫/৭ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী মোটরসাইকেল গতিরোধ করে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে শাহাজান কবিরকে হত্যার চেষ্টা করে।

শাহাজান কবিরকে বহনকারী মোটরসাইকেলের চালক আশারেফ জানান,ব্যবসায়িক কাজে যশোর থেকে মোটরসাইকেল যোগে রওনা দিয়ে গলদা তেতুলতলা নামক স্থানে পৌঁছালে ৫/৭ জন দেশীয় অস্ত্রধারী সন্ত্রাসী মোটরসাইকেল গতিরোধ করে এলোপাতাড়ি ভাবে কুপিয়ে হত্যা করার চেষ্টা করে সন্ত্রাসীরা দ্রুত ঘটনাস্থাল ত্যাগ করে। পরে স্থানীয় জনগণের সহায়তায় বিকাল ছয়টায় যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

উল্লেখ‍্য,তাজ পুর মাধ্যমিক বিদ্যালয়ের নিরাপত্তা কর্মী মোঃ ইউনুছ আলী জানান, ২৫ শে জানুয়ারী স্কুলের নিয়োগ দেওয়াকে কেন্দ্র করে তিন দিন আগে ভিকটিমের ছেলে শোহানসহ কয়েকজন গ্রামের প্রতিবেশীর উপর হামলা চালায় একই গ্রামের সন্ত্রাসী আহমদ ও সম্রাট হবিবর হাসান সহ ১০/১২ জন। সহিংসতার পুনরাবৃত্তি টেনে আজ দুপুরে ভিকটিম ও তার ভাই মোটরসাইকেল চালিয়ে যশোর শহর থেকে বাড়ি ফেরার পথে পথিমধ্যে সন্ত্রাসীরা মোটরসাইকেলের গতিরোধ করে হামলা চালায়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version