Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

ঝালকাঠিতে তরুণদের নিয়ে মাদকদ্রব্য অপব্যবহার রোধে মতবিনিময়

মাদকদ্রব্যের অপব্যবহার রোধে গণসচেতনতা সৃষ্টির লক্ষ্যে ঝালকাঠিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৮ মার্চ) সিটি কিন্ডারগার্টেন স্কুলের মাঠে ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের আয়োজনে সামাজিক সংগঠন ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের সহযোগিতায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ঝালকাঠি মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুল কাদেরের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন ইয়াসের উপদেষ্টা ও ঝালকাঠি পৌরসভার প্যানেল মেয়র তরুণ কর্মকার।

বিশেষ অতিথি ছিলেন ইয়াসের উপদেষ্টা ও ঝালকাঠি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসরাত জাহান সোনালী, ইয়াসের উপদেষ্টা ও ঝালকাঠি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আক্কাস সিকদার, সিটিক্লাব ও পাঠাগারের উপদেষ্টা হেমায়েত হোসেন হিমু, সিটিক্লাব ও পাঠাগারের সভাপতি আবদুস সালাম চুন্নু, ইয়ুথ অ্যাকশন সোসাইটি-ইয়াসের সভাপতি আবির হোসেন রানা।

ইয়াসের সাধারণ সম্পাদক মোঃ মাহিদুল ইসলাম রাব্বির সঞ্চালনায় বিভিন্ন সামাজিক সংগঠনের সদস্য সহ শতাধিক ব্যক্তি উপস্থিত ছিলেন।

Exit mobile version