নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাচঁপুরের বাগরী এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে গ্রামবাসীর গণপিটুনিতে ডাকাত দলের দুই সদস্য নিহত হয়েছে। এসময় আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার আরও তিন জনকে হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

রোববার (১৭ মার্চ) রাত ১টার দিকে সোনারগাঁ উপজেলার সাদিপুর ইউনিয়নের বাগরী গ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানায়, রাত ১টার দিকে বাগরী গ্রামের বিলের পাড়ে আট থেকে দশজনের ডাকাত দল ডাকাতির উদ্দেশে অবস্থান নিলে স্থানীয় কয়েকজন বিষয়টি টের পান। এ সময় তারা এলাকাবাসীকে খবর দিলে মসজিদের মাইকে ডাকাত বলে ঘোষণা দেওয়া হয়। এরপর এলাকাবাসী একত্রিত হয়ে ডাকাত দলের সদস্যদের ঘিরে ফেলেন এবং গণপিটুনি দেন। এতে ঘটনাস্থলেই দুই নিহত হন। এ সময় আরও তিনজন পালানোর চেষ্টা করলে তাদেরও পিটিয়ে আহত করেন এলাকাবাসী। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে ঢামেক হাসপাতালে পাঠায়।

তালতলা ফাঁড়ি পুলিশের উপপরিদর্শক (এসআই) মো. মুজিবুর রহমান জানান, নিহত দুজনের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version