দুর্গাপুর (নেত্রকোনা) প্রতিনিধি –

নেত্রকোনার দুর্গাপুরে মাদক সেবনের দায়ে ছয় তরুণকে জেল-জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৬ মার্চ) রাতে  দুর্গাপুর পৌর শহরের চরমুক্তারপাড়া এলাকায় মাদক সেবনের সময় তাদের আটক করা হয়।

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের প্রত্যেকে পঁাচশত টাকা জরিমানা এবং ছয় মাস করে কারাদণ্ড দেন দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান।

কারাদণ্ড প্রাপ্তরা হলেন,পৌর শহরের চরমুক্তার পাড়া এলাকার ইমরান ইসলাম ইমন (২০),মধ্যে বাজার এলাকার মোবারক হোসেন (২০),উপজেলার চন্ডিগড় ইউনিয়নের মাঝিয়াইল গ্রামের আরমান আহমেদ (২০),গারাউন্ধ গ্রামের মতিউর রহমান (১৯),মেলাডহর গ্রামের লুৎফর রহমান (২২),মেলাডহর গ্রামের মো. রুয়েল (২০)।

দুর্গাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এম. রকিবুল হাসান বলেন, পৌর শহরের

চরমুক্তারপাড়া এলাকায় মাদক সেবন করে ভাংচুর ও শান্তিশৃঙ্খলা বিনষ্ট করার কারনে ছয় জনকে ৬ মাসের কারাদন্ড ও প্রত্যেককে পাঁচশত টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

এ ব্যাপারে দুর্গাপুর থানার ওসি উত্তম চন্দ্র দেব জানান,ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্তদের রবিবার সকালে জেল হাজতে পাঠানো হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version