তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

আর্মড পুলিশ ব্যাটালিয়ান-৭ (এপিবিএন) সিলেটের অভিযানে পরোয়ানাভুক্ত এক আসামী গ্রেপ্তার হয়েছে।

মঙ্গলবার (১২ মার্চ) বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার এলাকা থেকে গ্রেপ্তার করা হয় বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে ৭-এপিবিএন সিলেট। গ্রেপ্তারকৃত মো. ইয়াইয়া কানাইঘাট থানার অন্তর্গত রায়নগর এলাকার এবাদুর রহমানের ছেলে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ৭-এপিবিএন সিলেটের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খন্দকার ফরিদুল ইসলামের নির্দেশনায় অতিরিক্ত পুলিশ মফিজুল ইসলামের তত্ত্বাবধানে পুলিশ পরিদর্শক এসএম আল- মামুনের নেতৃত্বে অভিযানে ওই আসামীকে গ্রেপ্তার করা হয়; দায়েরকৃত মামলা নং ১৪০২/১৭, কানাইঘাট সিআর নং – ৫২/২০১৭ মুলে ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং ৪,২৪,১৯০ টাকা জরিমানা সাজপ্রাপ্ত পরোয়ানাভুক্ত আসামী মো. ইয়াহিয়া।

আটককৃত আসামীকে আইনি প্রক্রিয়া শেষে জেল হাজতে প্রেরনের জন্য সিলেট জেলার কানাইঘাট থানায় হস্তান্তর করা হয়েছে বলে বলা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version