তাসলিমুল হাসান সিয়াম, গাইবান্ধা প্রতিনিধি: গাইবান্ধায় ‘বাংলাদেশ নকলনবীশ এসোসিয়েশন সদর শাখার নব-নির্বাচিত কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। নব নির্বাচিত কমিটির সদস্যবৃন্দদের আয়োজনে সোমবার দুপুরে সদর সাব রেজিষ্ট্রি অফিসে শপথ গ্রহণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন ও নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ও ফুলেল শুভেচ্ছা দিয়ে বরণ করে নেন-গাইবান্ধা জেলা রেজিষ্ট্রার মোঃ জহুরুল ইসলাম। গাইবান্ধা সদর সাব-রেজিষ্ট্রার মোঃ মঞ্জুরুল ইসলাম সভাপতিত্বে আমন্ত্রিত অতিথি হিসাবে বক্তব্য রাখেন – সাদুল্যাপুর সাব রেজিষ্ট্রার ও নির্বাচন পরিচালনা কমিটির নির্বাচন কমিশনার মো: মেহেদী হাসান। নব নির্বাচিত কমিটির সদস্যদের মধ্যে বক্তব্য রাখেন- সভাপতি নুরে আফরুজা শিউলী, সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম শরীফ, প্রচার সম্পাদক মইনুল ইসলাম, নকল নবীশ এ্যাসোসিয়েশন সদস্য সাজেদুর রহমান সাজু সহ অনেকে।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন – নব-নির্বাচিত কমিটির দপ্তর সম্পাদক মোঃ নুরমহল সরকার লিটন।
পরে বাংলাদেশ নকলনবীশ এসোসিয়েশন সদর শাখার নব-নির্বাচিত কমিটির সদস্যদের শপথ বাক্য পাঠ করান ও ফুল দিয়ে বরণ করে নেন-গাইবান্ধা জেলা রেজিষ্ট্রার মোঃ জহুরুল ইসলাম।
ব্রেকিং নিউজ
- জামালপুরে একযোগে সাত জনের জানাজায় শোকের মাতম
- ট্রাম্পের সঙ্গে প্রধানমন্ত্রী-স্ত্রীর ছবি প্রকাশ
- নেত্রকোনায় ৯ মাসে ১২ কোটি টাকার বেশি চোরাচালানি পণ্য জব্দ বিজিবি’র
- কঠোর নিরাপত্তায় রূপপুরে পৌঁছেছে ইউরেনিয়াম
- বিমানবন্দরের ঘটনায় রিমান্ডে আখতারুজ্জামান
- ৩ মাসের মধ্যে স্থানান্তরিত হবে গুলিস্তান-ফুলবাড়িয়া টার্মিনাল
- জনগণকে দেয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের পথে এগিয়ে যাচ্ছে সরকার : প্রধানমন্ত্রী
- জুমার দিনের একটি সুন্দর শিক্ষা




