শনিবার, অক্টোবর ৩

আগুনে পুড়লো রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টর মার্কেটের লেপতোষক ও ফার্নিচারের দোকান। সোমবার (১১ মার্চ) দিবাগত রাত দুইটার দিকে আগুনের ঘটনা ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ১০টি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ করে। প্রায় ৪০ মিনিটের চেষ্টায় ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। তবে রাত ৩টা ৪০ মিনিটের দিকে আগুন নেভাতে পারে সংস্থাটি।

সোমবার (১১ মার্চ) দিনগত রাত ২টা ৫ মিনিটে ওই মার্কেটে অগ্নিকাণ্ডের সংবাদ পায় ফায়ার সার্ভিস। সেখানে ধাপে ধাপে ফায়ার সার্ভিসের নয়টি ইউনিট পাঠানো হয়। তাদের প্রচেষ্টায় রাত ৩টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।

ফায়ার সার্ভিস সদর দপ্তর থেকে ডিউটি অফিসার রাকিবুল হাসান এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অগ্নিকাণ্ডের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি। এছাড়া হতাহতের সংবাদ পাওয়া যায়নি।

স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, মার্কেটে কাঁচাবাজার ছাড়াও লেপ-তোশক এবং ফার্নিচারের দোকান ছিল। যেগুলো আগুন লাগার কিছুক্ষণের মধ্যে পুড়ে গেছে। এ সময় পুড়ে মারা গেছে বেশ কয়েকটি গবাদি পশু।

আগুন লাগার খবরে সেখানে ছুটে যান দোকানিরা। তারা জীবনের ঝুঁকি নিয়ে মালপত্র বের করার চেষ্টা করেন। কিন্তু খুব বেশি কিছু বের করতে পারেননি বলে অনেকেই জানান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version