লিমন সরকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ৩ শ পিচ নিষিদ্ধ ভারতীয় মাদক ট্যাপেন্টাডল ট্যাবলেট সহ হামিদুল নামে একজন কে গ্রেপ্তার করেছে পীরগঞ্জ থানার পুলিশ। শুক্রবার বিকালে উপজেলার ভোমরাদহ ইউনিয়ন চাটিডাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

থানার এস আই রতন জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে পুলিশের একটি টিম উপজেলা ভোমরাদহ ইউনিয়নের চাটিডাঙ্গা এলাকায় অভিযান চালান। এ সময় হামিদুল ইসলাম নামে এক মাদক ব্যবসায়ীর দেহ তল্লাসী করে ৩০০ পিচ নিষিদ্ধ মাদক টাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। গ্রেপ্তার করা হয় তাকে। হামিদুল উপজেলার খামার সেনুয়া গ্রামের মৃত সফির উদ্দিনের ছেলে। তিনি দীর্ঘদিন ধরে লোহাগাড়া বাজারে ওষুধের দোকান এর আড়ালে গোপনে মাদক ব্যবসা করে আসছিল। তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ খায়রুল আনাম জানান, হামিদুল কে মাদক সহ গ্রেপ্তার করে তার বিরুদ্ধে থানায় মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version