জোবায়ের হোসেন,ফেনী প্রতিনিধি:
ফেনী শহরের বাঁশ পাড়ায় স্মরণিকা ভবনে চুরির ঘটনা ঘটেছে। গত শনিবার রাতে চোরেরা স্মরণিকা ভবনের ৩য় তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটে আনুমানিক ৫-৬ ভরি স্বর্ণালংকারসহ নগদ ১ লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে। চুরির ঘটনায় শিকার স্মরণিকা ভবনের তৃতীয় তলার ভাড়াটিয়া কাতার প্রবাসী তাপস দেবনাথের স্ত্রী সীমা রানী নাথ বলেন, গত শনিবার আমি ও আমার সন্তানরা চেওরিয়া আমার বাবার বাড়িতে যাই। রবিবার সকালে আমাদের পাশের ফ্ল্যাটের বাসিন্দা আমাকে ফোন করে বলেন, আমার বাসার দরজার তালা ভাঙ্গা। খবর পেয়ে আমি এসে দেখতে পাই আমার ৫-৬ ভরি স্বর্ণালংকারসহ নগদ ১ লাখ টাকা চোরেরা নিয়ে গেছে। ভবনটির মালিক নিখিল দেবনাথের ছেলে তন্ময় দেবনাথ বলেন, গতকাল রবিবার ভোরে আমাদের বিল্ডিংয়ের ৩য় তলার দুইটি ফ্ল্যাটের দরজার ছিটকানি বাহির থেকে বন্ধ আাছে শুনে আমরা ছুটে যাই। ৩য় তলার দক্ষিণ পাশের ফ্ল্যাটের বাসিন্দাদের দরজার তালা কাটা দেখতে পেয়ে তাৎক্ষণিক বিষয়টি আমরা ফেনী মডেল থানায় অবহিত করি।
ফেনী মডেল থানার তদন্ত কমকর্তা মাহফুজুর রহমান ঘটনাস্থল পরিদর্শন করতে এসে চুরির ঘটনার সত্যতা নিশ্চিত করেন। তিনি বলেন, উক্ত ঘটনার তদন্ত করে মামলা দায়ের করা হবে।
ব্রেকিং নিউজ
- জুমার দিনের একটি সুন্দর শিক্ষা
- সিগারেট না পেয়ে দোকানিকে পুড়িয়ে মারার চেষ্টা, পুলিশের হাতে বন্দি অভিযুক্ত
- ১০ হাজার টাকায় শুরু, এখন ৩২ জনের কর্মসংস্থান
- শৈশবের উচ্ছ্বাসে আর শৃঙ্খলার দীক্ষায় জামালপুরে শুরু হলো কাব ক্যাম্পুরী
- ‘গুপ্ত বাহিনী’ ও ক্ষমতাচ্যুত স্বৈরাচার হাত মিলিয়ে দেশে অরাজকতার চেষ্টা চালাচ্ছে: প্রধানমন্ত্রী
- কেন্দুয়ার সাহিদপুর বাজারে রাতের বর্বরতা: দগ্ধ দোকানির আর্তনাদ
- যুক্তরাষ্ট্রের ২০২৭ ভিসা বুলিটিন: কারও স্বস্তি, কারও অপেক্ষা বাড়ল
- যে শিক্ষা নেবে না, তাকে শিক্ষা দেওয়া হবে: ডেপুটি স্পিকারের হুঁশিয়ারি




