মোঃ বাবুল হোসেন, জয়পুরহাট সংবাদদাতাঃ

জয়পুরহাটের পাঁচবিবিতে আন্তঃজেলা চোর চক্রের মূল হোতা আনোয়ার (৩২) কে আটক করেছে র‍্যাব-৫। আটককৃত আনোয়ার দিনাজপুরের হাকিমপুর উপজেলার দক্ষিণ বাসুদেবপুর গ্রামের শেহের আলীর ছেলে।
রোববার আটককৃত আনোয়ারকে জয়পুরহাট জেল হাজতে প্রেরণ করেছে বলে নিশ্চিত করেছে পাঁচবিবি থানার অফিসার ইনচার্জ ফয়সাল বিন আহসান।
এর আগে ২৪ ফেব্রুয়ারী রাতে উপজেলার বাগজানা ইউনিয়নের উত্তর গোপালপুর গ্রামে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
রোববার সকালে র‍্যাবের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, আটককৃত আনোয়ার জয়পুরহাট আন্তঃজেলা মোবাইল চোর চক্রের মূলহোতা। সে ২৪ ফেব্রুয়ারী শনিবার উপজেলার আটাপাড়া এলাকা থেকে জনৈক সুলতান মাহমুদ নামের এক ব্যক্তির মোবাইল ফোন চুরি করে। ঐ ব্যক্তির অভিযোগের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিসি-৩ এর গোয়েন্দা দল চুরিকৃত মোবাইল ক্রয়-বিক্রয়ের সময় আনোয়ার কে হাতেনাতে আটক করে।
পরে আটককৃত ব্যক্তিকে আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পাঁচবিবি থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version