লিমন সরকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে ১শ গ্রাম গাঁজা সহ হৃদয় নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে থানা পুলিশ। পুলিশ সূত্রে জানা গেছে মঙ্গলবার সন্ধ্যায় দিকে হাজীপুর ইউনিয়ন গোগর এলাকায় মাদক বিরোধী অভিযান চালানো হয় অভিযান চালানোর সময় গাঁজা সহ আটক করা হয়। মাদক ব্যবসায়ী হচ্ছেন দৌলতপুর ইউনিয়নের বিষ্ণুপুর গ্রামের আব্দুল ওয়াবের ছেলে হৃদয় ।

পীরগঞ্জ থানার ওসি খাইরুল আনাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ পরিদর্শকর সবুজ চন্দ রায় ঐ এলাকায় অভিযান চালায়।এ সময় হৃদয় গাজা ক্রয় বিক্রয় করার সময় হাতে নাতে ১শ গ্রাম গাঁজা জব্দ করেন । তার বিরুদ্ধে থানায় মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা করা হবে। হৃদয় একজন মাদক ব্যবসায়ী বলে জানায় পুলিশ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version