শনিবার, অক্টোবর ৩

ফেনী প্রতিনিধি :

ফেনীতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় সিএনজি ফিলিং স্টেশনে অটোরিকশায় গ্যাস নেয়ার সময় সিলিন্ডার বিস্ফোরণে একজন নিহত হয়েছে। আহত হয়েছেন আরও একজন। সকাল ৭টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দেবীপুর এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সাইদুল ইসলাম দেবীপুর প্রাইম সিএনজি ফিলিং স্টেশনের কর্মচারী। তার গ্রামের বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলার রাধানগর ইউনিয়নের দক্ষিণ আঁধার মানিক গ্রামে। এ ঘটনায় অটোরিকশা চালক আহত হয়েছেন। তাকে ফেনী সদর জেনারেল হাসপাতালে চিকিৎসা নিচ্ছে।

পুলিশ জানায়, সকালে অটোরিকশা চালক ঢাকা-চট্রগ্রাম মহাসড়কের ফেনী সদর উপজেলার দেবীপুর প্রাইম সিএনজি ফিলিং স্টেশন গ্যাস নিতে আসেন। অটোরিকশার সিলিন্ডারে গ্যাস দেওয়ার এক পর্যায়ে সিলিন্ডার বিস্ফোরণ ঘটে। এ সময় ফিলিং স্টেশনের কর্মচারী সাইদুল ইসলাম বিস্ফোরণে মারাত্মকভাবে ঝলসে যান। এ সময় পাশে দাঁড়ানো অটোরিকশা চালক জাহিদও আহত হয়। স্থানীয়রা তাদের উদ্ধার করে ফেনী জেনারেল জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে যায়। সেখানে চিকিৎসক সাইদুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version