জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) নতুন প্রক্টর নিয়োগ দেয়া হয়েছে। বিশ্ববিদ্যালয়ের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে এ পদে নিযুক্ত করা হয়েছে। আগামী দুই বছরের জন্য তাকে এ দায়িত্ব দেয়া হয়েছে।

রোববার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিম এ তথ্য জানিয়েছেন। এ ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রকৌশলী মো. ওহিদুজ্জামান স্বাক্ষরিত একটি অফিস আদেশও প্রকাশিত হয়েছে।

অফিস আদেশে বলা হয়েছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রথম সংবিধির ১৫(১) বিধি মোতাবেক সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন-কে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য প্রক্টর হিসেবে নিযুক্ত করা হয়েছে।

এতে আরও বলা হয়েছে, এ আদেশ ১৯ ফেব্রুয়ারি থেকে কার্যকর হবে। তিনি বিধি মোতাবেক ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে এ আদেশ জারি করা হয়েছে।

এর আগে ২০১৯ সালের ২৬ জুলাই জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর হিসেবে অধ্যাপক মোস্তফা কামালকে দুই বছরের জন্য নিয়োগ দেয়া হয়। মেয়াদ শেষের পর পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত তাকে এ পদে বহাল রাখা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version