মঙ্গলবার, সেপ্টেম্বর ২২

মনিরুজ্জামান খান গাইবান্ধা: ঋণের কারণে মানুষিক চাপে ছিলেন উৎপল ট্রেনের নিচে লাফ দিয়ে উৎপল (৩৬) নামে এক যুবক আত্মহত্যা করেছে বলে অভিযোগ উঠেছে।

মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে সদর উপজেলার বাদিয়াখালি ইউনিয়নের সুখান দীঘি নামক এলাকার রেললাইনে লোকাল আপ নাইনটিন ট্রেনে এ ঘটনা ঘটে।

নিহত উৎপল চন্দ্র দাস গাইবান্ধার পলাশবাড়ি উপজেলার হরিনাবাড়ি ইউনিয়নের চিকারমোড় নামক এলাকার কার্তিক চন্দ্র দাসের ছেলে। তিনি গাইবান্ধার ফুলছড়ি উপজেলার কালির বাজারে একটি সারের দোকানে কর্মচারী ছিলেন।

বোনারপাড়া রেলওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খায়রুল ইসলাম তালুকদার বলেন, ট্রেনে কাটা পড়ে উৎপল চন্দ্র দাস নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে। স্থানীয়দের মাধ্যমে জানা গেছে উৎপল চন্দ্র দাস ঋণের দায়ে জর্জরিত ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে ঋণের কারণে তিনি আত্মহত্যা করেছে। এ বিষয়ে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version