বকশীগঞ্জ প্রতিনিধিঃ মোঃ ইমরান আকন্দ

গত ৬ই ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় ডিবি-২ এর চিরুনি অভিযানে মাদকসহ ২ কারবারি গ্রেফতার হয়েছে। বকশীগঞ্জ উপজেলার পৌর শহরের পুরাতন গরুহাটি নামাপাড়া এলাকা থেকে০.১ গ্রাম হিরোইন সহ মাদক কারবারি মোঃ আবু তালেব (৪৬), পিতা মৃত আলেক মিয়াকে গ্রেফতার করা হয়েছে। একই দিনে আরেক অভিযানে রাত ৭ঃ০০ টায় বকশীগঞ্জ পৌরসভাধীন উত্তর বাজার থেকে মাদক কারবারি মোঃ জাহিদুল ইসলাম (৩৮), পিতা-মৃত ফতে আলম কে ০.৫ গ্রাম হিরোইন সহ গ্রেপ্তার করা হয়েছে। ঘটনা প্রসঙ্গে ডিবি-২ এর ওসি সোহেল রানা আমাদের জানান, ডিবির চৌকস টিম উক্ত ঘটনাটি পরিচালনা করেন। প্রথম অভিযানে চৌকস টিম এসআই মিজানুর রহমান এবং দ্বিতীয় অভিযানে এসআই আবু রায়হানের নেতৃত্বে সুকৌশলে মাদক ব্যবসায়ীদের গ্রেফতার করতে সক্ষম হয়েছে। আসামিদের বিরুদ্ধে বকশীগঞ্জ থানায় মাদক আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed and developed by Saizul Amin.
Exit mobile version