জবি প্রতিনিধি

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) কোরিয়ান পরিবেশবাদী সংগঠন ডায়েজাউন’র আয়োজনে ‘বাংলাদেশ-কোরিয়া গ্রীণ ইউনিট ফর নেট জিরো’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

গতকাল বৃহস্পতিবার বিশ^বিদ্যালয়ের সিএসই বিভাগ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সেমনিারে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. মোঃ হুমায়ুন কবীর চৌধুরী। এসময় ভূগোল ও পরিবেশ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল কাদের এবং সহযোগী অধ্যাপক ড. নাজমুন নাহার, পরিসংখ্যান বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ কামরুজ্জামানসহ অন্যান্য বিভাগের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
সেমিনার শেষে সংগঠনটির প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. সাদেকা হালিমের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন। ক্যাম্পাসের কেন্দ্রীয় শহীদ মিনারের সম্মুখে পরিবেশ মেলার আয়োজন করা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version