শনিবার, সেপ্টেম্বর ২৬

গাইবান্ধা  প্রতিনিধি: গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলায় অবৈধ ১ টি ইটভাটায় অভিযান চালিয়ে ১ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

সুন্দরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তরিকুল ইসলাম বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে এই অভিযান পরিচালনা করেন।

ইউএনও তরিকুল ইসলাম বলেন, গাইবান্ধা-সুন্দরগঞ্জ সড়কের রামজীবন ইউনিয়নের কে কৈ কাশদহ এলাকায় অবস্হিত, এস আর ব্রিকস নামের ওই ইটভাটায় অভিযান পরিচালনা করা হয় । এ সময় ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন,২০১৩ অনুযায়ী এক লক্ষ টাকা অর্থদণ্ড করা হয়, সেই সাথে সতর্ক করা হয়। তিনি আরও বলেন, এর আগে গত ২৫ জানুয়ারী বৃহস্পতিবার ওই ইটভাটা মালিক শফিউল আজমকে সর্তক করার পরেও সতর্ক না হওয়ায় আজ এই টাকা জরিমানা আদায় করা হয়। অবৈধ ইটভাটার বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানান সাংবাদিকদের ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version