তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলা ১নং খলিলপুর ইউনিয়নের খঞ্জনপুর খোলাফায়ে রাশিদীন ইসলামীয়া কমপ্লেক্স ও আইডিয়াল মাদ্রাসার শুভ উদ্বোধন করা হয়।

বৃহস্পতিবার (২৫ জানুয়ারী) দুপুরে মিলাদ মাহফিল ও মোনাজাতের মাধ্যমে মাদ্রাসার উদ্বোধন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মাদ্রাসার প্রতিষ্ঠাতা ইংল্যান্ড ব্রিকলেন জামে মসজিদের খতিব হযরত মাওলানা নজরুল ইসলাম মুহাদ্দিস। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম, বিশেষ অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান মিছবাউর রহমান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা নাসরিন চৌধুরী।

বক্তব্য রাখেন মৌলভীবাজার টাউন সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা শামসুল ইসলাম , ১নং খলিলপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আবু মিয়া চৌধুরী, ওয়াহিদ সিদ্দেক উঁচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুরুল ইসলাম চৌধুরী মাওলানা।

আরও উপস্থিত ছিলেন আব্দুর রব চৌধুরী, আলহাজ্ব সুন্দর মিয়া,আব্দুল আলীম, ইউ/পি সদস্য আব্দুল্লাহ আল-আমিন, ইউ/পি সদস্য মিলন মিয়া।

মোনাজাত পরিচালনা করেন মাওলানা আব্দুস সোবহান দিহাদী, সঞ্চালনা করেন মাওলানা নুর উদ্দিন ও কামরুল ইসলাম।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version