ইবি প্রতিনিধি:
গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষায় না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শিক্ষক সমিতি।মঙ্গলবার (২৩ জানুয়ারি) ইবি শিক্ষক সমিতির সাধারণ সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ড. মামুনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি গুচ্ছ পদ্ধতিতে অংশগ্রহণ না করার সিদ্ধান্ত নিয়েছে। আগামী ৩দিনের মধ্যে এককবাবে ভর্তি কার্যক্রম শুরু করার বিষয়ে একমত হয়েছেন। যদি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে শিক্ষকবৃন্দ পরীক্ষায় অংশ নিবে না বলে তিনি জানান।এর আগে ২০২১-২২ ও ২০২২-২৩ ভর্তি পরিক্ষায় শিক্ষক সমিতির সাধারণ সভায় সিদ্ধান্ত হয়েছিল যে তারা গুচ্ছ পদ্ধতি থেকে বের হয়ে এককভাবে ভর্তি পরিক্ষা নিবে। কিন্তু রাষ্ট্রপতি বা ইউজিসির অনুরোধে তাদের সিদ্ধান্ত পরিবর্তন করে গুচ্ছ পদ্ধতিতে ভর্তি পরিক্ষা হয়েছিল।রাষ্ট্রপতি বা ইউজিসির অনুরোধে সিদ্ধান্তের পরিবর্তন হবে কিনা এ বিষয়ে জানতে চাইলে শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. আনোয়ার হোসেন বলেন, এখনো হাতে সময় আছে। সময় বলে দিবে কি সিদ্ধান্ত হবে।
ব্রেকিং নিউজ-
- প্রাইভেটকারে অভিনব কায়দায় বিদেশি মদ পাচার, র্যাবের জালে আটক ২
- স্মরণে মোস্তফা কামাল মনসুর: চত্রংপুরে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
- কলমাকান্দায় ৬০ পরিবার পাচ্ছে নিরাপদ পানি, প্রথম ধাপে পেল ৬ পরিবার
- কলমাকান্দায় প্লাবিত হাওর পরিদর্শনে ডেপুটি স্পিকার, পাউবোর জরুরি হস্তক্ষেপ কামনা
- সরকারি অফিসের সময়সূচি পরিবর্তন নিয়ে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ জনপ্রশাসন মন্ত্রণালয়ের
- হাম প্রতিরোধে সরকার পুরোপুরি প্রস্তুত: স্বাস্থ্য মন্ত্রী
- দেশে আড়াই লাখ মেট্রিক টন জ্বালানি তেল মজুত রয়েছে
- এবার বিকল্প পথে সৌদি থেকে চট্টগ্রামে আসছে আরও ১ লাখ টন তেল
