আরিফ শেখ, রংপুর প্রতিনিধিঃ

রংপুরের তারাগঞ্জে ৮০ পিস ইয়াবা সহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। গ্রেপ্তারকৃত আসামিদ্বয় দীর্ঘদিন যাবৎ মাদক কারবারির সাথে জড়িত থেকে মাদক সেবন ও বিক্রি করে আসছিল।

জানা যায়, রংপুর জেলা গোয়েন্দা পুলিশের এসআই (নিঃ) রবিউল ইসলাম সংগীয় অফিসার ও ফোর্সসহ অভিযান পরিচালনা করে রবিবার (২১ জানুয়ারি) রাত ৮টা ৩০ মিনিটে তারাগঞ্জ উপজেলার ইকরচালি ইউনিয়নের বামনদিঘি বাস স্ট্যান্ড এলাকার জাহিদের হোটেল থেকে ৮০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মাদক ব্যবসায়ী তারাগঞ্জ উপজেলার কুর্শা ইউনিয়নের ঘনিরামপুর গ্রামের মোঃ এন্তাজ আলীর ছেলে মোঃ সাহেব আলী (২৩) ও গঙ্গাচড়া উপজেলার পাকুরা শরীফ (আদর্শ পাড়া) এলাকার মোঃ আজিবর রহমানের ছেলে মোঃ রাজু মিয়া (২২) কে গ্রেপ্তার করে।

তারাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিদ্দিকুল ইসলাম জানান, উদ্ধারকৃত ৮০ পিস ইয়াবাসহ গ্রেপ্তারকৃত ২ জন আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন – ২০১৮ এর ৩৬(১) সারণি ১০(ক)/৪১ ধারায় থানায় মামলা দায়ের করে আজ সোমবার আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version