রবিবার, অক্টোবর ৪

জবি প্রতিনিধি

মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া হাইওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) এক শিক্ষার্থী মারা গেছেন। নিহত শিক্ষার্থীর নাম অভিজিৎ হালদার। তিনি বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের ২০১৭-১৮ শিক্ষাবর্ষের শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি পিরোজপুর জেলার মঠবাড়িয়া উপজেলায়।

শুক্রবার দুপুরে ঢাকা-মাওয়া হাইওয়েতে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে দুর্ঘটনা ঘটে। তার সহপাঠীরা এ বিষয়টি নিশ্চিত করেন।

তার সহপাঠীরা জানান, আজ দুপুর ১২টায় বান্ধবীকে নিয়ে বঙ্গবন্ধু টোল প্লাজার সামনে মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। নিয়ন্ত্রণ হারিয়ে রেলিংয়ের সাথে মাথায় আঘাত পেয়ে ঘটনাস্থলে মারা যান অভিজিৎ হালদার। এই মর্মান্তিক দুর্ঘটনায় অভির মৃত্যু আমরা কোনোভাবে মেনে নিতে পারছি না।

সহপাঠীরা আরও জানান, তার সঙ্গে থাকা জবির শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অনন্যা হালদার অন্তু নামে আরেক শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন। তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) চিকিৎসাধীন রয়েছে।

অভির মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিজ্ঞান বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও সহপাঠীরা।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version