তিমির বনিক,মৌলভভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজার সদর উপজেলায় সিএনজিচালিত অটোরিক্সা ও বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন শিশুসহ অন্তত ছয়জন। শুক্রবার দুপুর ১২টার দিকে উপজেলার দুর্লভপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শেরপুর সিএনজি সমিতির সভাপতি আব্বাস মিয়া (৭০) ও যাত্রী মধু মিয়া (৬৫)।

নিহত দুজনের বাড়ি সদর উপজেলার শেরপুর এলাকায়।
আহতদের মৌলভীবাজার সদর হাসপাতালে ও সিলেট ওসমানী হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাৎক্ষণিক তাঁদের নাম ও পরিচয় জানা যায়নি।

জানা গেছে, আজ দুপুর ১২টার দিকে মৌলভীবাজার শহর থেকে শেরপুর দিকে যাচ্ছিল বাসটি।

এ সময় দুর্লভপুর এলাকায় পৌঁছলে সিএনজিচালিত অটোরিক্সার সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলে দুইজন নিহত হন। আহত হন ছয়জন।
মৌলভীবাজার মডেল থানার ওসি কে এম নজরুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version