রুহুল আমিন,ডিমলা(নীলফামারী)

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সংসদীয় আসন-১২ নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনে প্রতিদ্বন্দ্বী প্রার্থীর সঙ্গে পাল্লা দিয়ে চলছে জাতীয় পার্টির মনোনীত প্রার্থীর প্রচার ও প্রচারণা। বিভিন্ন স্থানে আজ তারা গণসংযোগ, লিফলেট বিতরণ, পথসভা, উঠান বৈঠকে ব্যস্ত সময় পার করছেন। দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তারই অংশ হিসাবে আজ বৃহস্পতিবার (৪ জানুয়ারি) ডিমলা উপজেলার বিজয় চত্বরে মিছিল ও পথসভা করেছেন জাতীয় পার্টি। এদিন এ এলাকার প্রত্যন্ত অঞ্চল থেকে খন্ড খন্ড মিছিল সহকারে পথসভাস্থলে জড়ো হয় তারা। পরে সেখানে পথসভায় প্রধান অতিথি হিসাবে বক্তব্য দেন জাতীয় পার্টির মনোনীত প্রার্থী ও উপজেলা সভাপতি লেফটেন্যান্ট কর্নেল (অবসরপ্রাপ্ত) তছলিম উদ্দিন।

মনোয়ার হোসেনের সঞ্চালনায় এ সময় আরো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তৌহিদা আক্তার জতি,নীলফারী জেলা সভাপতি জাতীয় পার্টি। একরামুল হক মগ্ন সাধারণ সম্পাদক জাতীয় পার্টি উপজেলা শাখা ডিমলা।

মনোয়ার হোসেন সাধারন সম্পাদক জাতীয় পার্টি টেপাখড়িবাড়ী ইউনিয়ন, সাইদুল ইসলাম সভাপতি জাতীয় পার্টি ঝুনাগাছ চাপানী প্রমুখ।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version