কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা সদরে অবস্থিত আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের বার্ষিক অনুশীলন মূল্যায়নের ফলাফল প্রকাশ ও অভিভাবক দিবস অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৫ ডিসেম্বর) সকাল ১১ টায় আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুল প্রাঙ্গণে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুল পরিচালনা কমিটির সভাপতি আহমদ সিরাজের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়নাল আবেদীন।
শিক্ষক মো.মোস্তাফিজুর রহমানের সঞ্চালনায় গেস্ট অফ অনার হিসেবে উপস্থিত ছিলেন মো. জুয়েল আহমেদ। বিশেষ অতিথি ছিলেন আম্বিয়া কিন্ডারগার্টেন স্কুলের প্রতিষ্ঠাতা মো. সালাহউদ্দিন, অধ্যক্ষ মমতা রানী সিনহা। অনুষ্ঠানের শুরুতেই প্রধান অতিথিকে ক্রেষ্ট প্রদান করেন প্রতিষ্ঠাতা মো.সালাহ উদ্দিন। পরে শিক্ষকরা অতিথিদের উত্তরীয় পরিয়ে দেন।অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন, অধ্যক্ষ মমতা রানী সিনহা।এছাড়াও বক্তব্য দেন অভিভাবক আলমগীর হোসেন, আসিফ নিয়াজ রনি, কাজী জেরিন আক্তার। আলোচনা শেষে অতিথিরা কৃতি শিক্ষার্থীদের মধ্যে মেডেল ও মার্কশীট তুলে দেন। অনুষ্ঠানে প্রায় দুই শতাধিক অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
ব্রেকিং নিউজ-
- হাসপাতালের সেবায় সর্বোচ্চ আন্তরিক হতে হবে: মতবিনিময় সভায় উপ-স্পিকার
- হত্যা, চুরি ও মাদকসহ একাধিক মামলার পলাতক আসামি র্যাবের হাতে গ্রেপ্তার
- শুধু বহুতল ভবন নয়, মানসম্মত ও নৈতিক শিক্ষায় জোর দিতে হবে- ডেপুটি স্পিকার
- মেধা ও মননের ভিত্তিতে বৈষম্যহীন ‘মডেল কলমাকান্দা’ গড়ার প্রত্যয় উপ-স্পিকারের
- ময়মনসিংহ বিভাগে সেরা ত্রিশালের বেলা নার্সিং কলেজ, শতভাগ পাসে বাজিমাত
- কলমাকান্দা সীমান্তে ভারতীয় ফুচকা, জিরা ও পাউডার জব্দ
- প্রাইভেটকারে অভিনব কায়দায় বিদেশি মদ পাচার, র্যাবের জালে আটক ২
- স্মরণে মোস্তফা কামাল মনসুর: চত্রংপুরে কবর জিয়ারত ও দোয়া মাহফিল অনুষ্ঠিত
