রবিবার, অক্টোবর ৪

দেওয়ান রানা, মদন (নেত্রকোণা) প্রতিনিধি:

নেত্রকোণা মদন উপজেলার শাহাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে “দেওয়ান শাহীন স্মৃতি পরিষদ” এর উদ্যোগে “দেওয়ান শাহীন স্মৃতি ব্যাডমিন্টন টুর্নামেন্ট-২০২৩” এর কোয়ার্টার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

শনিবার (২৩ ডিসেম্বর) দিবাগত রাতে অনুষ্ঠিত কোয়ার্টার ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, পৌর মেয়র মোঃ সাইফুল ইসলাম সাইফ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মরহুম দেওয়ান শাহীনের বড় ভাই দেওয়ান এনামুল করিম ছানা, উপজেলা ক্রীড়ার সংস্থার অতি:সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বিপুল।
বিচারকের দায়িত্বে ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম-সাধারণ সম্পাদক সাংবাদিক পরিতোষ দাস। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা ক্রীড়া সংস্থার যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল আওয়াল পলাশ। আরো অতিথি ছিলেন, মোখলেসুর রহমান, আনিছুর রহমান।

টুর্নামেন্ট পরিচালক দেওয়ান আহসানুল করিম রানা ও এস এম আকরাম জানান, আগামী ২৬ ডিসেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হবে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version