Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

শ্রীমঙ্গলে ভারতীয় চিনি সহ আটক-১

তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ভারতীয় ১০ বস্তা চিনি সহ কাদির (৩৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ। এসময় গাড়িতে থাকা অন্য একজন পালিয়ে যায়। চোরাই কাজে ব্যবহৃত একটি সিএনজিচালিত অটোরিক্সা জব্দ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভুষণ রায়।

শ্রীমঙ্গল থানা পুলিশ সূত্রের বরাতে জানা গেছে বুধবার (২০ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার সিন্দুুরখান সড়কের ইকরা মাদ্রাসা এলাকা থেকে গোপন তথ্যের ভিত্তিতে ভারতীয় ১০ বস্তা চিনি সহ আব্দুল কাদিরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত কাদির (৩৫) উপজেলার সিন্দুরখান ইউনিয়নের কুঞ্জবন গ্রামের বাসিন্দা কদর আলীর ছেলে।

শ্রীমঙ্গল থানার ওসি বিনয় ভূষণ রায় বলেন, গোপন তথ্যের ভিত্তিতে আব্দুল কাদির নামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে। এসময় ভারতীয় ১০ বস্তা চিনি ও একটি সিএনজি অটোরিক্সা জব্দ করা হয়। তার বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

Exit mobile version