লিমন সরকার (ঠাকুরগাঁও) জেলা প্রতিনিধি: প্রতিবন্ধীদের স্থানীয় সরকারের প্রাতিষ্ঠানিক সেবা সমুহে অধিকরতর অন্তর্ভূক্তির জন্য সরকারী কর্মকর্তা ও সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে একদিন ব্যাপী কর্মশালা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে। মঙ্গলবার আরডিআরএস বাংলাদেশ উপজেলা পরিষদ সভা কক্ষে এই কর্মশালার আয়োজন করেন। আরডি আর এস এর ঠাকুরগাঁও রিজিওনাল ম্যানেজার গোলজার হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত কর্মশালায় বক্তব্য দেন, উপজেলা নির্বাহী অফিসার শাহরিয়ার নজির সহকারি কমিশনার(ভুমি) আব্দুল্লাহ আল রিফাত, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ আব্দুর রাজ্জাক, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা এসএম রফিকুল ইসলাম,পীরগঞ্জ প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল, উপজেলা একাডেমিক সুপার ভাইজার জহিরুল ইসলাম, আরপিআরএস এর ফোকাল পার্সন মেজবাহুল নানহার, ম্যানেজার (সোসাল ডেভেলপমেন্ট) প্রদীপ কুমার রায়, ট্যাকনিক্যাল অফিসার জাহিদা মুস্তারী, ঠাকুরগাঁওয়ের ট্যাকনিক্যাল অফিসার (কৃষি) রবিউল আলম, কমিউনিটি ডেভেলপমেন্ট সুপার ভাইজার শশীউল ইসলাম, পীরগঞ্জ এরিয়া ম্যানেজার রফিকুল ইসলাম প্রমূখ। কর্মশালায় সরকারী দপ্তরে প্রতিবন্ধীদের সেবা সমূহে অধিকতর অন্তর্ভুক্তির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয় এবং বিভিন্ন সুপারিশ গ্রহন করা হয়।
ব্রেকিং নিউজ-
- নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- রাস্তায় শিক্ষার্থীদের দেখে ক্ষুব্ধ, প্রয়োজনে আমি নিজেই যেতাম স্কুলে- ডেপুটি স্পিকার
- হাসপাতালের সেবায় সর্বোচ্চ আন্তরিক হতে হবে: মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার
- শুধু বহুতল ভবন নয়, মানসম্মত ও নৈতিক শিক্ষায় জোর দিতে হবে- ডেপুটি স্পিকার
- মেধা ও মননের ভিত্তিতে বৈষম্যহীন ‘মডেল কলমাকান্দা’ গড়ার প্রত্যয় ডেপুটি স্পিকারের
- ময়মনসিংহ বিভাগে সেরা ত্রিশালের বেলা নার্সিং কলেজ, শতভাগ পাসে বাজিমাত
- কলমাকান্দা সীমান্তে ভারতীয় ফুচকা, জিরা ও পাউডার জব্দ
- প্রাইভেটকারে অভিনব কায়দায় বিদেশি মদ পাচার, র্যাবের জালে আটক ২
