সোমবার, অক্টোবর ২৬

স্বীকৃতি বিশ্বাস, যশোরঃ

যশোর জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ অভিযানে বিদেশী পিস্তল গুলিসহ কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ইয়াসিন মোহাম্মদ কাজল (২৫) কে গ্রেফতার করে।

গ্রেফতারকৃত কাজল যশোর জেলার কোতোয়ালি থানাধীন পুরাতন কসবা কাজীপাড়ার মৃত আব্দুল খালেকের ছেলে।

ঘটনার বিবরণ অনুযায়ী যশোর জেলা গোয়েন্দা পুলিশের এসআই খান মাইদুল ইসলাম রাজিব এর নেতৃত্বে একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে আজ মঙ্গলবার (২৮ নভেম্বর) বিকালে কোতয়ালী মডেল থানাধীন পুরাতন কসবা কাজীপাড়া মেইন সড়কের ইমনের মোটর গ্যারেজের সামনে অভিযান পরিচালনা করে কুখ্যাত সন্ত্রাসী একাধিক হত্যা, চাঁদাবাজি, অপহরণ মামলার আসামী ইয়াসিন মোহাম্মদ কাজলকে ১টি বিদেশী পিস্তল ৪ রাউন্ড গুলি ভর্তি অবস্থায় পেয়ে গ্রেফতার করে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, ইয়াসিন মোহাম্মদ কাজল আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে এলাকায় আধিপত্য বিস্তার, সন্ত্রাসী কর্মকান্ড ও মানুষ্য হত্যার জন্য অবৈধ অস্ত্রগুলি হেফাজতে রেখে এলাকায় অবস্থান করছিল।
এ সংক্রান্ত বিষয়ে এসআই খান মাইদুল ইসলাম রাজিব বাদী হয়ে কোতয়ালী মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version