মোঃ আতাউর রহমান
লালপুর ( নাটোর)প্রতিনিধি
নাটোরের লালপুরে মাহমুদা আক্তার বিথী (৩২) নামে এক স্বাস্থ্য সেবিকার গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ।
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর তোফাকাটা মোড় এলাকায় মজিবর রহমানের আম বাগান থেকে তার লাশটি উদ্ধার করা হয়। নিহত ওই নারী উপজেলার বরমহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে ও গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে স্বাস্থ্য সেবিকা হিসেবে কর্মরত ছিলেন।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, শুক্রবার সকালে জমিতে কালাই ডাল কাটতে এসে মৃতদেহ পড়ে থাকতে দেখেন দিনমজুররা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করা হয়।
নিহতের বাবা আমজাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে তার মেয়ে বাড়ি থেকে বের হয়ে ক্লিনিকে যান। কিন্তু ডিউটি শেষে রাতেও বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোজাখুঁজি করতে থাকেন। কিন্তু কোন সন্ধান পাননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়ের লাশ শনাক্ত করেন। তার মেয়ের দুটি সন্তান রয়েছে। দুই বছর আগে জামাইয়ের সাথে তালাক হয়ে যায়।
অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সিআইডি তদন্ত দল হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে নেমেছে। যতদ্রুত সম্ভব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।
ব্রেকিং নিউজ-
- নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- রাস্তায় শিক্ষার্থীদের দেখে ক্ষুব্ধ, প্রয়োজনে আমি নিজেই যেতাম স্কুলে- ডেপুটি স্পিকার
- হাসপাতালের সেবায় সর্বোচ্চ আন্তরিক হতে হবে: মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার
- শুধু বহুতল ভবন নয়, মানসম্মত ও নৈতিক শিক্ষায় জোর দিতে হবে- ডেপুটি স্পিকার
- মেধা ও মননের ভিত্তিতে বৈষম্যহীন ‘মডেল কলমাকান্দা’ গড়ার প্রত্যয় ডেপুটি স্পিকারের
- ময়মনসিংহ বিভাগে সেরা ত্রিশালের বেলা নার্সিং কলেজ, শতভাগ পাসে বাজিমাত
- কলমাকান্দা সীমান্তে ভারতীয় ফুচকা, জিরা ও পাউডার জব্দ
- প্রাইভেটকারে অভিনব কায়দায় বিদেশি মদ পাচার, র্যাবের জালে আটক ২
