লিমন সরকার ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি ঃ ১০ পিচ ইয়াবা ও ৫ লিটার চোলাই মদ ও একটি মোটর সাইকেল সহ এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ থানা পুলিশ। শনিবার রাতে উপজেলার দস্তমপুর গ্রাম থেকে তাকে আটক করে। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যায় আরো চার জন।
পীরগঞ্জ থানার উপ-পরিদর্শক আব্দুল হালিম জানান, শনিবার রাত ৯টার দিকে খবর পান যে, উপজেলার দস্তমপুর গ্রামে জনৈক রিনা মুরমু তার বাড়িতে মাদক বিক্রি করছে। এমন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালায় থানা পুলিশ। এ সময়
পুলিশ একই এলাকার আব্দুল কাফির ছেলে হাসিমুলকে আটক করেন এবং তার শরীর তল্লাসী করে ১০ পিচ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করে। ঘটনাস্থলে একটি প্লাসটিকের জারকিনে রাখা ৫ লিটার চোলাই মদ ও একটি রানার ৮০ সিসি মোটর সাইকেল ফেলে রেখে রিনা মূরমূ সহ আরো ৪ জন পালিয়ে যায়। এ ঘটনায় আটক হাসিমুল ও রিনা মুরমু সহ ৫ জনের বিরুদ্ধে পীরগঞ্জ থানায় মাদক নিয়ন্ত্রন আইনে মামলা করা হয়েছে।
পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, মাদক সহ গ্রেপ্তার হওয়া ঐ ব্যক্তিকে রবিবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
ব্রেকিং নিউজ-
- নজরুল বিশ্ববিদ্যালয় কেন্দ্রে গুচ্ছ ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সম্পন্ন
- রাস্তায় শিক্ষার্থীদের দেখে ক্ষুব্ধ, প্রয়োজনে আমি নিজেই যেতাম স্কুলে- ডেপুটি স্পিকার
- হাসপাতালের সেবায় সর্বোচ্চ আন্তরিক হতে হবে: মতবিনিময় সভায় ডেপুটি স্পিকার
- শুধু বহুতল ভবন নয়, মানসম্মত ও নৈতিক শিক্ষায় জোর দিতে হবে- ডেপুটি স্পিকার
- মেধা ও মননের ভিত্তিতে বৈষম্যহীন ‘মডেল কলমাকান্দা’ গড়ার প্রত্যয় ডেপুটি স্পিকারের
- ময়মনসিংহ বিভাগে সেরা ত্রিশালের বেলা নার্সিং কলেজ, শতভাগ পাসে বাজিমাত
- কলমাকান্দা সীমান্তে ভারতীয় ফুচকা, জিরা ও পাউডার জব্দ
- প্রাইভেটকারে অভিনব কায়দায় বিদেশি মদ পাচার, র্যাবের জালে আটক ২
