বুধবার, সেপ্টেম্বর ৩০

লিমন সরকার (ঠাকুরগাঁও)প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জে সড়ক দূর্ঘটনায় রফিকুল ইসলাম ও হাফিজুল ইসলাম নামে দুই নির্মান শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছে আওয়াল নামে আরো এক শ্রমিক। শুক্রবার সন্ধা সাড়ে ৭ টার দিকে পীরগঞ্জ-রানীশংকৈল পাকা সড়কের গনিরহাট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। হতাহতদের বাড়ি পাশ^বর্তী রানীশংকৈল উপজেলার পদমপুর উমরাডাঙ্গী গ্রামে।

পীরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল লতিফ শেখ জানান, কাজ শেষে একটি পাওয়ার ট্রলিতে করে কয়েক জন নির্মান শ্রমিক নিজ বাড়ি রানীশংকৈলে যাওয়ার পথে গনিরহাট এলাকায় বীপরিত দিক থেকে আসা খড় বোঝাই একটি ট্রাকের (বগুড়া-ড-১১-১৩৬১) সাথে ধাক্কা লাগে। এতে ঐ তিন শ্রমিক গুরুতর আহত হয়।ফায়ার সার্ভিসের কর্মীরা তাদের উদ্ধার করে পীরগঞ্জ হাসপাতালে নিয়ে আসেন। এদের মধ্যে দুইজনকে ডাক্তার মৃত ঘোষনা করেন। পুলিশ খড় বোঝাই ট্রাকটি আটক করলেও এর চালক পালিয়ে গেছে। আহত আওয়ালকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরে মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version