কমলগঞ্জ(মৌলভীবাজার)প্রতিনিধিঃ
বিএনপি-জামায়াতের ডাকা অবরোধে সাধারণ নাগরিকদের জানমাল রক্ষায় পুলিশ সর্বদা পাশে থাকবে।জনগণ যাতে নির্বিঘ্নে চলাচল করতে পারে এবং পণ্যবাহী গাড়ি বিভিন্ন স্থানে যাতে পৌছাতে পারে সেজন্য সড়কে আমাদের পুলিশি টহল ও নজরদারী রয়েছে।

আজ মৌলভীবাজার জেলার কমলগঞ্জ উপজেলার আইনশৃংখলা পরিস্থিতি তদারকিকালে  ভানুগাছ রেলওয়ে স্টেশনে  পুলিশ সুপার মোঃ মনজুর রহমান পিপিএম (বার) সাংবাদিকদের এসব কথা বলেন।
রবিবার(৫নভেম্বর) দুপুরে পুলিশ সুপারের নেতৃত্বে মৌলভীবাজার জেলা পুলিশের একটি দল কমলগঞ্জ থানা এলাকা পরিদর্শন করেন।
পুলিশ সুপার কমলগঞ্জের গুরুত্বপুর্ণ সড়কসহ ভানুগাছ রেলওয়ে স্টেশন এলাকা পরিদর্শন করেন।
তিনি দায়িত্বরত পুলিশ সদস্যদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

এসময় অতিরিক্ত পুলিশ সুপার ( প্রশাসন ও অর্থ) সুর্দশন কুমার রায়,অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) মো. সারোআর আলম,অতিরিক্ত পুলিশ সুপার (শ্রীমঙ্গল-কমলগঞ্জ সার্কেল) মো.আনিসুর রহমান,কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ  শামীম আকনজীসহ থানা পুলিশের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও বিকালে উপজেলার গুরুত্বপুর্ণ সড়কে বিজিবি সদস্যদের টহল দিতে দেখা যায়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version