সোমবার, অক্টোবর ৫

দেওয়ান রানা,মদন (নেত্রকোণা) প্রতিনিধি : শারদীয় দূর্গাপুজা উপলক্ষ্যে শুক্রবার (২০ অক্টোবর) সন্ধ্যায় মদন উপজেলার বিভিন্ন পূজামন্ডপ পরিদর্শন করেন, নেত্রকোণা-৪ সংসদ সদস্য-১৬০ এর এমপি সাজ্জাদুল হাসান।

তিনি প্রথমে পরিদর্শন করেন, কুলিয়াটি আরগিলা পূজামন্ডপ, মদন ধুবাবাড়ি পূজামন্ডপ, ফচিকা পূজামন্ডপ ও সর্বশেষ পরিদর্শন করেন জাহাঙ্গীরপুর বৈশ্যপাড়া পূজামন্ডপ। এর আগে তিনি খালিয়াজুরী উপজেলার বিভিন্ন পুজামন্ডপ পরিদর্শন করেন।

এ সময় সঙ্গে ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়া, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রবিউল ইসলাম, বাংলাদেশ আওয়ামী লীগের নেত্রকোণা জেলা কমিটির সদস্য তোফায়েল আহমেদ, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম, বীর মুক্তিযোদ্ধা হেলাল উদ্দিন তালুকদার।

এছাড়াও ছিলেন, উপজেলা পূজা উদযাপন কমিটির সাধারণ সম্পাদক বাবু বিমান বৈশ্ব্য, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, কাইটাইল ইউপি চেয়ারম্যান সাফায়াত উল্লাহ রয়েল, ছাত্রলীগের জেলা সহ-সভাপতি দেওয়ান আহসানুল করিম (রানা), বীর মুক্তিযোদ্ধাগণ ও উপজেলা আওয়ামী লীগের অঙ্গসংগঠনের নেতা-কর্মী বৃন্দ।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version