রবিবার, সেপ্টেম্বর ২০

তাসলিমুল হাসান সিয়াম,গাইবান্ধা প্রতিনিধি:

গাইবান্ধার ফুলছড়ি উপজেলার ব্রহ্মপুত্র নদের বালাশীঘাট এলাকায় এক কিশোরীকে নৌকায় নিয়ে হাত-পা বেঁধে সংঘবদ্ধ ধর্ষণ করেছে। এ ঘটনার মামলায় প্রধান আসামি রনি মিয়াকে (২৫) গ্রেফতার করেছে র‌্যাব।

শনিবার (১৪ অক্টোবর) বিকেলে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

গ্রেফতার আসামি রনি মিয়া উপজেলার কঞ্চিপাড়া (রসুলপুর) গ্রামের আব্দুল মজিদ মিয়ার ছেলে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১২ এপ্রিল বিকেলের দিকে কিশোরী কাউকে কিছু না বলে বাড়ি থেকে বের হয়। এরপর রনি মিয়া মেয়েটিকে একা পেয়ে ১৪ এপিল সন্ধ্যা থেকে ১৬ এপ্রিল দুপুর পর্যন্ত ব্রহ্মপুত্র নদে নৌকায় নিয়ে হাত-পা বেঁধে কয়েকজন মিলে বিভিন্ন সময়ে তাকে ধর্ষণ করে। এ অবস্থায় মেয়েটিকে নৌকার ভেতর রেখে ধর্ষণকারীরা পালিয়ে যায়। এ ঘটনায় ভুক্তভোগীর মামা বাদী হয়ে ফুল ছড়ি থানায় গণধর্ষণ মামলা দায়ের করেন।

এরই ধারাবাহিকতায় শনিবার (১৪ অক্টোবর) দুপুরের দিকে র‌্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। এসময় ফুলছড়ি এলাকা থেকে অভিযুক্ত রনি মিয়াকে গ্রেফতার করা হয়।

ফ্লাইট লেফটেন্যান্ট মাহমুদ বশির আহমেদ বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার আসামি রনি মিয়াসহ আরও বেশ কয়েকজন মিলে ভুক্তভোগীর সরলতার সুযোগ নিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে হাত-পা বেধেঁ ধর্ষণের কথা স্বীকার করেছে। আসামিকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version