রুহুল আমিন, গাজীপুর জেলা প্রতিনিধি

গাজীপুর জেলার গাজীপুর সদর উপজেলায় বাঘের বাজার এলাকায় ১৩ অক্টোবর(শুক্রবার) শিরিরচালা জামি’আ ইসলামিয়া মদিনাতুল উলুম মাদ্রাসার উদ্যোগে দখলদার ইসরাঈলের আগ্রাসনের বিরুদ্ধে নির্যাতিত ফিলিস্তিনের মুসলমানদের পক্ষে সংহতি সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। বাদ জুমার নামাজের পর গাজীপুর সদর উপজেলার ভাওয়ালগড় ইউনিয়নের বিভিন্ন মসজিদ থেকে হাজার হাজার মুসল্লিরা একত্রিত হয়ে বিক্ষোভ মিছিলে অংশগ্রহণ করেন। উক্ত বিক্ষোভ মিছিলের নেতৃত্ব দেন হাফেজ মাওলানা আব্দুল মজিদ সাহেব। পরে বিক্ষোভ মিছিল শেষে বাঘের বাজার মহা সড়কের পূর্ব পাশে হাফেজ মাওলানা মোশাররফ হোসেনের সঞ্চালনায় বক্তব্য রাখেন হাফেজ মাওলানা মুফতি আব্দুল কাইয়ুম,মাওলানা আবু সাইদ, মাওলানা মাজহারুল ইসলাম,মুফতি লোকমান হাসান,মুফতি আমিনুল ইসলামসহ অন্যান্যরা,
এ সময় বক্তারা বলেন, চলমান হামলা ও সহিংসতার জন্য ইসরাইল দায়ী। অবিলম্বে এ আগ্রাসন বন্ধ করতে হবে। ইসরাইলের দেশের পণ্য বর্জন করতে হবে। অবিলম্বে ফিলিস্তিনকে একটি স্বাধীন-সার্বভৌম রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে হবে।মোনাজাত করে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষ হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version