বৃহস্পতিবার (১২ অক্টোবর) থেকে এশিয়া ও দক্ষিণ আমেরিকা অঞ্চলে শুরু হচ্ছে বিশ্বকাপ বাছাইপর্ব। বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচ উপলক্ষে ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ফিফা একটি ছবি পোস্ট করেছে তাদের অফিসিয়াল ফেসবুক পেজে।

বিশ্বকাপ বাছাইয়ে নিজেদের প্রথম ম্যাচে বৃহস্পতিবার (১২ অক্টোবর) মালদ্বীপের মুখোমুখি হবে বাংলাদেশ। এই ম্যাচের আগে বাংলাদেশকে দারুণ এক স্বীকৃতি দিয়েছে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা। বিশ্বকাপজয়ী লিওনেল মেসি এবং ব্রাজিলিয়ান তারকা অ্যালিসন বেকারের সঙ্গে একই ছবিতে রাখা হয়েছে বাংলাদেশের এক ফুটবলারকে।

বুধবার (১১ অক্টোবর) ফিফার প্রকাশিট সেই ছবিতে দেখা যায় আর্জেন্টিনার লিওনেল মেসির পাশে রয়েছেন বাংলাদেশের ফুটবলার সাজ্জাদ হোসেন। যা এরই মধ্যে নেট দুনিয়ায় ভাইরাল হয়ে গেছে।

আর্জেন্টিনা ও বাংলাদেশের উষ্ণ সম্পর্ক এবং মেসিদের প্রতি বাংলাদেশের ফুটবলপ্রেমের বিষয়টি ফিফা অবগত। সেই দৃষ্টিকোণ থেকে মেসির পাশে বাংলাদেশের ফুটবলারের ছবি স্থান পেয়েছে বলে ধারণা ফুটবল-সংশ্লিষ্টদের।

এশিয়া ও দক্ষিণ আমেরিকা মিলিয়ে ফিফার সদস্য ৫০-এর বেশি। ফিফা ফেসবুক পেজে ১১ দেশের ১১ ফুটবলারের ছবি দিয়েছে। এর মধ্যে বাংলাদেশের ছবি স্থান পাওয়া বিশেষ ব্যাপার-ই বটে!

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version