Site icon দ্যা মেইল বিডি / খবর সবসময়

ফেনীর ফাজিলপুরে চারশত পিস ইয়াবাসহ একজন আটক

ছবি সংগৃহিত:

ফেনী প্রতিনিধি: ফরহাদ খোন্দকার

ফেনী মডেল থানাধীন বোগদাদিয়া তদন্ত কেন্দ্র এলাকায় ১৪ সেপ্টেম্বর বিশেষ অভিযান পরিচালনা করে আবুল কালাম বাচ্চু (৪১), পিতা-মোঃ রবিউল হক, মাতা-মৃত নুর জাহান বেগম, সাং-পশ্চিম ফাজিলপুর ( আজিম ব্যাপারীর বাড়ী ), ইউপি-১২ নং ফাজিলপুর, থানা-ফেনী সদর, জেলা-ফেনী এর হেফাজত হইতে ৪৫২ (চার শত বায়ান্ন) পিচ ইয়াবা ট্যাবলেট ফেনী মডেল থানাধীন বোগদাদিয়া তদন্ত কেন্দ্র এলাকার ১২ নং ফাজিলপুর ইউনিয়নের ৭ নং ওয়ার্ডের ওয়ালিয়া মাদ্রাসা সংলগ্ন মধুমতি বেকারির স্টাফ কোয়ার্টার এর রুমের মধ্যে আসামি আবুল কালাম বাচ্চু এর হেফাজত হইতে উদ্ধার পূর্বক জব্দ করে বোগদাদিয়া তদন্ত কেন্দ্রের পুলিশ সদস্যরা।

উক্ত গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ইতোপূর্বে একাধিক মাদক মামলা আছে বলে পুলিশ সুত্রে জানা যায়।

গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে ফেনী মডেল থানায় মাদক মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে বোগদাদিয়া তদন্ত কেন্দ্র সুত্রে জানা যায়।

Exit mobile version