তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি:

মৌলভীবাজারের শ্রীমঙ্গলের হোসনাবাদ চা বাগানে চা শ্রমিকদের সাপ্তাহিক মজুরি প্রদান না করায় বাগান বন্ধ রেখে আন্দোলনে নেমেছে শ্রমিকরা। গত শনিবার (১৯ আগষ্ট) থেকে চা বাগানে শ্রমিকদের কর্মবিরতি চলছে।
চা শ্রমিকদের সাথে কথা বলে জানা যায়, গত বৃহস্পতিবার সাপ্তাহিক মজুরি প্রদান করার দিনে চা বাগান কর্তৃপক্ষ শ্রমিকদের মজুরি দিতে পারে নি।
সোমবার হোসনাবাদ চা বাগানে গিয়ে দেখা যায়, চা বাগানের শ্রমিকরা বাগানের কাজ বন্ধ রেখে চা’বাগানের ম্যানেজার অফিসের সামনে জড়ো হয়ে আন্দোলন করছেন। সেখান থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে শ্রমিকরা পাশবর্তী নন্দরানী চা বাগানের বট তলায় যান। সেখানে শ্রমিকদের সাথে একাত্ততা পোষণ করে বক্তব্য দেন বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের সাংগঠনিক সম্পাদক ও বালিশিরা ভ্যালী সভাপতি বিজয় হাজরা, বালিশিরা ভ্যালীর সাংগঠনিক সম্পাদক কর্ণ তাঁতী, উপদেষ্ঠা সুভাষ রবিদাশ প্রমুখ।
হোসনাবাদ চা বাগান পঞ্চায়েত সাধারণ সম্পাদক মালেক মিয়া বলেন, আমরা এই বাগানে ভালো চিকিৎসা পাই না, রেশন পাই না। এখন কয়দিন পর পর মজুরীর জন্য আন্দোলন করতে হয়। কয়েক মাস পর পর আমাদের মজুরী বন্ধ করে দেয় বাগান মালিক। প্রতি বৃহস্পতিবারে আমাদের চা বাগানে মজুরী দেয়ার কথা থাকলেও অনেক সময় তা আটকে যায়। চা শ্রমিকরা এই মজুরী দিয়ে সারা সপ্তাহের বাজার সদাই করে থাকেন। গত বৃহস্পতিবার আমাদের শ্রমিকদের মজুরী দেয়া হয়নি। বলা হয়েছে পরে দিবেন। বৃহস্পতিবার গিয়ে আজ সোমবার এলেও এখন অব্দি কেউ মজুরী পায় নি। এখন টাকা না থাকায় অনেক কষ্ট করে দিন কাটাচ্ছি।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version