মশিউর রহমান, নিজস্ব প্রতিনিধিঃ

স্বাধীন বাংলাদেশের স্বপ্নদ্রষ্টা বাংলাদেশের স্বাধীনতার মহান স্থপতি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৮ তম শাহাদাৎ বার্ষিকী কাল।

জামালপুরের সরিষাবাড়ীতে এ উপলক্ষে এ্যাডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতিসংসদের আয়োজনে এবং বর্তমান সাংসদ সদস্য সাবেক স্বাস্থ্য, তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী আলহাজ্ব ডা. মো. মুরাদ হাসান এমপি, র নিজস্ব অর্থায়নে উপজেলার শতাধীক স্থানে দোয়া মাহফিল ও দুঃস্থ অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরনের উদ্যোগ নিয়েছেন।
ইতিমধ্যে নির্ধারিত সকল স্থানে সকল প্রস্তুতি সম্পন্যও করেছেন বলে জানান তার ব্যাক্তিগত প্রতিনিধি পৌর কাউন্সিলর মোঃ সাখাওয়াত হোসেন মকুল।
আগামী কাল ভোরে উপজেলা আওয়ামী লীগের পুরাতন পার্টি অফিসে এডভোকেট মতিয়র রহমান তালুকদার স্মৃতি সংসদের পক্ষ থেকে বঙ্গবন্ধু প্রতিকৃতিতে পুষ্পস্তবক,অর্পণ জাতীয় পতাকা ও কালো পতাকা উত্তোলন, কালো ব্যাচ ধারন করে উপজেলা প্রশাসন কর্তৃক আয়োজিত অনুষ্ঠানে যোগদান শেষে এসকল স্থানে মুরাদ হাসান নিজে গিয়ে এ খাদ্য বিতরণ করবেন।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version