সোমবার, সেপ্টেম্বর ২৮

মশিউর রহমান , নিজস্ব প্রতিনিধিঃ

জামালপুরের সরিষাবাড়ী পৌরসভার বলারদিয়ার চৌধুরী মোড় সংলগ্ন মেসার্স ফাইভ স্টার অটো রাইস মিলের (২ নম্বর) গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বুধবার (৯ আগস্ট) রাত পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। এতে গুদামঘরসহ ৬০ লক্ষাধিক টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে। খবর পেয়ে সরিষাবাড়ী ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনে।

গুদামের সত্ত্বাধিকারী খালেদ সাইফুল্লাহ সাইম জানান, ঋণ নিয়ে ব্যবসায় বিনিয়োগ করেছিলাম ভয়াবহ অগ্নিকাণ্ডে ৩৫০০ ফিটের গুদামঘর, মেশিনারিজ জিনিসপত্র, ধান, কুড়াসহ সমস্ত মালামাল পুড়ে গেছে। এতে ৬০ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

এ ব্যাপারে সরিষাবাড়ী ফায়ার সার্ভিস স্টেশন অফিসার মিজানুর রহমান বলেন, রাতে অগ্নিকাণ্ডের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে নেওয়া হয়। বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনে সুত্রপাত ঘটেছে বলে তিনি জানান।

Share.

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ The Mail Bd.. Designed and developed by Saizul Amin.
Exit mobile version