বিনোদন ডেস্ক: তরুন মডেল ও অভিনয়শিল্পী মুবিনুল হকের ছোটবেলার স্বপ্ন ছিল মিডিয়ায় নিজেকে প্রতিষ্ঠিত করা। এবং সেই স্বপ্ন নিয়ে ২০১৬ইং সালে উইন্ডোজ মাল্টিমিডিয়াতে গ্রুমিং-এর মাধ্যমে মিডিয়ার পথচলা শুরু করেন।

যিনি সমানতালে কাজ করছেন ভিন্ন ভিন্ন ব্যান্ড ফটোশুট, বিলবোর্ড, ম্যাগাজিন, র‍্যাম্প ফ্যাশন শো, মিউজিক্যাল ফিল্ম, সব মিলিয়ে ব্যস্ততম সময় পার করছেন জ্বলে উঠা এই মডেল ও অভিনেতা।

বিটিভির চ্যানেল ফ্যাশন শো এর কাজ এবং অন্যান্য র‍্যাম্প ফ্যাশন শোর কাজ করেন এছাড়াও কণ্ঠশিল্পী সৈয়দ অমির ‘পরদেশী প্রেম’ শিরোনামের মিউজিক্যাল ফিল্মে অভিনয় করেন এই মডেল অভিনেতা।

এ প্রসঙ্গে মুবিনুল হক বলেন, ছোটবেলা থেকেই আমার স্বপ্ন ছিল মডেল অভিনেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। সেই স্বপ্নের পথে আমি এগিয়ে চলছি। বর্তমানে বিভিন্ন ব্যান্ড ফটোশুট, বিল বোর্ড, র‍্যাম্প ফ্যাশন শো সহ টুকটাক কাজ করছি যা আমার জন্য ভীষণ ভালো লাগার। কাজের প্রতি একাগ্রতা থাকলে আমি জানি নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছানো সম্ভব। সে লক্ষ্যেই আমি নিজেকে তৈরি করে নিচ্ছি।

তিনি আরো বলেন, আমি আস্তে আস্তে কাজ করে মানুষের মন জয় করতে চাই। ছোট ছোট কাজ করে নিজেকে তৈরী করছি যাতে টিভি মিডিয়ায় কাজ করতে পারি। এর মাঝে ভালো ভালো কাজের সুযোগ আসছে দেখি বুঝে শুনে কাজ করবো। আপনারা সবাই আমার জন্য বেশি করে দোয়া করবেন যাতে আমি যেনো ভালো ভালো কাজ আপনাদের উপহার দিতে পারি।

Share.

বি এ অনার্স ( বাংলা বিভাগ ) । সাংবাদিকতায় যোগদান: ৪ ই মার্চ ২০১৯।আগ্রহের বিষয় ভ্রমণ , সাহিত্য ,পরিবেশ ও কৃষি।

Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version