তিমির বনিক,মৌলভীবাজার প্রতিনিধি: মৌলভীবাজার সদর মডেল থানা পুলিশের বিশেষ অভিযানে জালাল মিয়া নামে ৪ বছরের সাজা পরোয়ানাভুক্ত পলাতক আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৯ জুলাই) মডেল থানার ওসি মোহাম্মদ হারুনূর রশীদ চৌধুরীর দিকনির্দেশনায় , পুলিশ পরিদর্শক তদন্ত ও অপারেশন এর তত্ত্বাবধানে এসআই রতন কুমার হালদার ও ফোর্সের সহায়তায় সদর থানার নারায়নপাশা এলাকায় অভিযান পরিচালনা করে পলাতক আসামি জালাল মিয়াকে গ্রেপ্তার করেন। গ্রেফতারকৃত জালাল মিয়া জিআর-৮৪/২০১৮(সদর) সাজা পরোয়ানাভুক্ত ৪ বছরের সশ্রম কারাদণ্ডপ্রাপ্ত এবং ৫০০০/- অর্থদণ্ড, অনাদায়ে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড পলাতক আসামি। উল্লেখিত ; আসামি ২০১৮ সালে অএ থানায় কর্মরত থাকাকালীন সময় (সাবেক) বর্তমানে চট্টগ্রামে কর্মরত এ এস আই বিকাশ চন্দ্র দাস কে ধারালো অস্ত্র দ্বারা কুপিয়ে গুরুতর জখম করেছিলেন। পরবর্তীতে বিকাশকে ঢাকা সিএমএইচে উন্নত চিকিৎসা শেষে সুস্থ্য হন। সাজাপ্রাপ্ত পলাতক আসামী, জালাল মিয়া, পিতা – উন্দা মিয়া, সাং- নারায়নপাশা, মৌলভীবাজার। গ্রেপ্তারকৃত আসামীকে ২৯ জুলাই যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে প্রেরন করা হয়।
ব্রেকিং নিউজ-
- পূর্ব শত্রুতার জেরে হত্যা চেষ্টা মামলার অন্যতম আসামি গ্রেপ্তার
- পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র নেই, ‘রিট’ এর দোহাই দিয়ে অবৈধ ইটভাটা
- মোহনগঞ্জে প্রভাব খাটিয়ে সরকারি রাস্তার হাজার হাজার ইট তুলে বিক্রির অভিযোগ
- পাঁচবিবিতে কিস্তি আদায়কে কেন্দ্র করে ব্যবস্হাপক সহ ৬ এনজিও কর্মীকে আটকে রেখে নির্যাতন
- পঞ্চগড়ে ৮৭ লাখ টাকার বিষ্ণু মূর্তিসহ গ্রেফতার ১
- ওমানের সুলতানের কাছে প্রধানমন্ত্রীর সংহতির বার্তা, দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত
- বাংলাদেশের উন্নয়নে বিশ্বব্যাংকের সহযোগিতা অব্যাহত রাখার প্রত্যাশা
- মালদ্বীপে আরো বাংলাদেশি কর্মী নেওয়ার আহ্বান শামার
