জল ও স্থলে চলাচলকারী বিশেষ যান হোভারক্রাফট চালু করতে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের সুপারিশ করেছে নৌ-পরিবহণ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি।

বুধবার জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত বৈঠকে এ সুপারিশ করা হয়।

কমিটির সভাপতি মেজর (অব.) রফিকুল ইসলাম এতে সভাপতিত্ব করেন। কমিটির সদস্য নৌ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, রনজিত কুমার রায়, এম আব্দুল লতিফ, গোলাম কিবরিয়া টিপু এবং এসএম শাহজাদা বৈঠকে উপস্থিত ছিলেন।

বৈঠকে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ কর্তৃক গৃহীত উন্নয়ন প্রকল্পের বাস্তবায়ন অগ্রগতি, সমস্যা ও উত্তরণের পরিকল্পনা, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের ২০২১-২০২২ ও ২০২২-২০২৩ অর্থবছরে বাস্তবায়িত বিভিন্ন প্রকল্প, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের বিগত এক বছরে বোর্ড সভায় গৃহীত বিভিন্ন সিদ্ধান্ত বাস্তবায়ন নিয়ে আলোচনা হয়।

Share.
Leave A Reply

মোঃ আব্দুল আওয়াল হিমেল
প্রকাশক ও সম্পাদক 
দ্যা মেইল বিডি ডট কম
মোবাইল: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
ইমেইল: themailbdnews@gmail.com
ঠিকানা: ১০২/ক, রোড নং-০৪, পিসি কালচার হাউজিং সোসাইটি, শ্যামলী, ঢাকা-১২০৭

নিউজরুম: +৮৮০ ১৩১৪-৫২৪৭৪৯
জরুরী প্রয়োজন অথবা টেকনিক্যাল সমস্যা: +৮৮০ ১৮৩৩-৩৭৫১৩৩

© ২০২৬ Themailbd.com. Designed by themailbd.com.
Exit mobile version